শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন মির্জা আব্বাস

বাংলার চোখ নিউজ :

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন মির্জা আব্বাস।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস। তারা ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন। পাশাপাশি তার দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করেন।

শেয়ার করুন