মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফ্যাসিবাদকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান রিজভীর

দৈনিক বাংলার চোখ :

পতিত ফ্যাসিবাদ উৎসাহিত হয় এমন কোনো কাজ করা থেকে সব রাজনৈতিক দলকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপি সরকারকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে এ মন্তব্য করে তিনি বলেন, মশাল মিছিলে সিপিবির জয় বাংলা স্লোগানের পেছনে কোন উদ্দেশ্য তা পরিষ্কার নয়।

যে জনকল্যাণের রাজনীতি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু করেছেন, তাতে যুবদল ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন রিজভী।

এ সময় পতিত ফ্যাসিবাদ উৎসাহিত হয় এমন কোনো কাজ করা থেকে সব রাজনৈতিক দলকে বিরত থাকার কথা বলেন তিনি।

শেয়ার করুন