মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

স্নাতক পাসেই এনসিসি ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা

দৈনিক বাংলার চোখ :

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)। প্রতিষ্ঠানটি ‘বিজনেস ডেভেলপমেন্ট অফিসার/ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা আগামী ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। এ নিয়োগে বয়সসীমা নির্ধারণ করা হয়নি

সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাংকটির পেরোল ব্যাংকিং বিভাগে কর্মী নেওয়া হবে। পদসংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। চাকরিটি পূর্ণকালীন এবং বেসরকারি খাতের।

পদের নাম ও যোগ্যতা

পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট অফিসার/ম্যানেজার।

বিভাগ: পেরোল ব্যাংকিং।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এমবিএ, এমবিএম, স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: নির্ধারিত নয়।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

বেতন ও কর্মস্থল

নিয়োগপ্রাপ্তদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। প্রার্থীদের ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনের নিয়ম ও সময়সীমা

গত ২৬ অক্টোবর থেকে এ পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৬।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

শেয়ার করুন