সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

বাংলার চোখ নিউজ :

আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১১ হাজার ৯১৫ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। গত শনিবার (২১ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ১২ থেকে ১৮ নভেম্বর যৌথ অভিযানে ১০ হাজার ৭৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত নিরাপত্তা এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন লঙ্ঘনে আটক হন।

অবৈধ অনুপ্রবেশে সহায়তা বা আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার সতর্কতা দিয়েছে মন্ত্রণালয়। অভিযোগ জানাতে ৯১১, ৯৯৯ ও ৯৯৬ নম্বর চালু রাখা হয়েছে।

শেয়ার করুন