বাংলার চোখ নিউজ :
আজকের বিশ্বে স্বর্ণ কেবল গয়নার বাক্স বা সঞ্চয়ের মাধ্যম নয়, বরং অর্থনৈতিক নিরাপত্তা ও ভূরাজনীতির শক্তির বড় মাপকাঠি। উৎপাদন আর ব্যবহার—দুই দিক থেকেই এই মূল্যবান ধাতুর দুনিয়ায় শীর্ষে রয়েছে চীন।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে চীন ৩৮৪ দশমিক ৩ টন এবং ২০২৪ সালে ৩৮০ দশমিক ২ টন স্বর্ণ উৎপাদন করে শীর্ষস্থান ধরে রাখে। নিজেদের খনির কাঁচামাল পরিশোধনের পাশাপাশি বিদেশ থেকে আনা কাঁচামাল দিয়েও তারা স্বর্ণ তৈরি করে। চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান ধরে সানসার্সের প্রতিবেদন বলছে, ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে চীনে মোট ৩৪৭ দশমিক ৯৯ টন সোনা উৎপাদিত হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৪৪ শতাংশ কম।
অন্যদিকে, এ বছরের প্রথম নয় মাসে দেশটিতে ৬৮৪ দশমিক ৬২৩ টন স্বর্ণ ব্যবহৃত হয়েছে। গয়নায় স্বর্ণের ব্যবহার ৩৩ দশমিক ৮৬ শতাংশ কমলেও বার ও কয়েন কিনে বিনিয়োগ ২৬ দশমিক ২৬ শতাংশ বেড়েছে। দামের ওঠানামায় বাজারে ঝুঁকি বাড়লেও গ্লোবালডেটার তথ্যমতে, বিশ্বের ১ হাজার ৩৫২টির বেশি সচল খনির মধ্যে ১১৭টি চীনে অবস্থিত। এর মধ্যে শাসি কপার মাইন, ইশিংঝাই, সানশানদাও, জিয়াওজিয়া ও দে শিং মাইন অন্যতম।




