বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান নেতাজী কেএম আবু হানিফ হৃদয় বলেন, জীবনে নৌকা, ধানেরশীষ, দাঁড়িপাল্লা স্লোগান বা কোনো দলীয় পদ থেকে দল প্রতিষ্ঠা করিনি। জীবনের শুরু ও শেষ নিজের দলকে দিয়েই হচ্ছে হবে । ২০৫০ সালের মধ্যে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হবে দলটি সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। ২০০৮, ২০১৪; ২০১৮ সালে ফ্যাসিস্ট সরকার ৩ বার আমার স্বতন্ত্র মনোনয়ন বাতিল করেছে। তাই কষ্টের অনুতাপ থেকে ১২ বছর আন্দোলন সংগ্রাম ও আইনি লড়াই করে দল প্রতিষ্ঠা করে ২০২৪ সালে নির্বাচনে প্রার্থী হয়ে সরে দাঁড়িয়েছি। ২০২৬ সালে প্রথম নির্বাচনের প্রার্থী হিসেবে হাতি প্রতিকে আমাকে কেউ ভোট দেয়নি। যে কয়টি ভোট আমি এবং দল পেয়েছে। সেই অল্প ভোটই ক্ষমতা যাওয়ার অনুপ্রেরণা জেগে উঠেছে। আমার আদর্শ আব্রাহাম লিংকনের ব্যর্থতার ৫৯ বছর আমার অনুপ্রেরণা।
জুলাই আন্দোলনে শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র আমরাই ছিলাম। ১৯ জুলাই প্রথম শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করে পরিবারকে ১ লক্ষ টাকা অনুদান দিয়ে উজ্ববিত করি। ৪ ও ৫ আগস্ট দলবল নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনার ও শাহবাগ আন্দোলনে অংশগ্রহণ করি। সেক্ষেত্রে আমরাতো কখনো জুলাই বিক্রি করি না। স্বাধীনতা বিকল্প কোনো আন্দোলনকে দাঁড় করানো যাবে না। ৯১ স্বৈরাচার আন্দোলন, ২৪ এ ফ্যাস্টস্টি আন্দোলনের মতো অনেক আন্দোলন আসবে। দেশ যতোদিন থাকবে ক্ষমতার লোভে যুগ যুগ ফ্যাসিস্ট তৈরি হবে এবং আন্দোলন করে ক্ষমতাচ্যৃত করতে হবে। তাই রাষ্ট্র সংস্কার হবে জুলাই সনদ হতে পারে না। যা কিছু কল্যাণকর ব্যক্তি নয় দেশ, গণমানুষ ও দেশের মাটির জন্য হবে।




