বাংলার চোখ নিউজ :
রাজধানীর পল্টন এলাকা থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করে সেদ্ধ ডিম, পানি ও কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তার অনুসারীরা।
ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আটকের পর যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ওই ব্যক্তির পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চান। কথোপকথনের একপর্যায়ে ওই ব্যক্তি জানান, তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
একপর্যায়ে আটক ওই ব্যক্তিকে ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন নয়ন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের তার মানিব্যাগ ও মোবাইল ফোন যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। কোনো জিনিস যেন খোয়া না যায়, সে বিষয়েও সতর্ক করেন।





