বাংলার চোখ নিউজ :
বাংলাদেশি পণ্যের জন্য রাশিয়ার বাজারে আরও বেশি সুবিধা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখতে রুশ বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি ও বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন হুমায়ুন কবির। এ সময় গম ও সার সরবরাহে রাশিয়ার ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।
সাক্ষাতে দক্ষ অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং বৃত্তি ও একাডেমিক বিনিময়সহ শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ঢাকায় রুশ দূতাবাসের ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া আরও সহজ করার অনুরোধ জানান হুমায়ুন কবির।




