বাংলার চোখ নিউজ :
চট্টগ্রামের কর্ণফুলী টানেলের পূর্বপ্রান্তের টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) দুপুর দেড়টায় টানেল চেকপোস্টে দায়িত্ব পালনকালে কর্ণফুলী থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. শিপন (৩৮), মো. রাইসুল ইসলাম রাতুল (২১), মো. সজিব (২৬) ও মো. রাকিব মিয়া (২৩)। তারা ঢাকা এবং বরিশালের বাসিন্দা।
পুলিশ জানায়, কর্ণফুলী টানেলের পূর্বপ্রান্তের টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে সন্দেহভাজন চার যুবককে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে তাদের কাছ থেকে ৯ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনে মামলা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) তীর্থ সংকর দাশ জানান, চার যুবকের ইয়াবা পাচারের গোপন সংবাদ পেলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তাদের কাছ থেকে ৯ হাজার ৯০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।




