রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

পটিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগের ৩ নেতা গ্রেফতার

বাংলার চোখ নিউজ :

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন এলাকায় একটি নির্জন বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা মো. নাছির ও মো. কাইসার। তবে নাছির ও কাইসারের সাংগঠনিক পদ-পদবি জানা যায়নি। তাদের তিনজনেরই বাড়ি কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন এলাকায়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে গোরনখাইন এলাকার একটি নির্জন বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ওই এলাকার মৃত আবদুস সালামের ছেলে জাহাঙ্গীর আলম, মো. ইউসুফের ছেলে মো. কাইসার এবং আহমদ আলীর ছেলে মো. নাছির। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনসংক্রান্ত মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।

এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এমডিআইএইচ/বিএ

শেয়ার করুন