রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুরে ভাড়া নিয়ে তর্কে বাস থেকে ফেলে দেওয়ার পর চাকায় পিষ্ট, নিহত ২

বাংলার চোখ নিউজ :

রংপুরের তারাগাঞ্জ উপজেলারয় ভাড়া নিয়ে তর্কের জেরে ৩ যাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ ওঠেছে ওই বাসের হেলপার ও সুপারভাইজারের বিরুদ্ধে।

এতে আরেক বাসের চাকায় পিষ্ট হয়ে দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার সকালে কুর্শা ইউনিয়নের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন