রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সঙ্গে যোগাযোগ: এসপি গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্যপাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাংগীর আলম গ্রেফতার হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এবং পাঁচলাইশ থানা পুলিশ।

এর আগে, আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় মামলাটি করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হয়।

সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন