বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

তরুণীকে যৌনপল্লীতে বিক্রির দায়ে ২ জনের যাবজ্জীবন

বাংলার চোখ নিউজ :

রাজবাড়ীতে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে যৌনপল্লীতে বিক্রি ও পতিতাবৃত্তিতে বাধ্য করার ঘটনায় দায়েরকৃত মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর মজি ফকিরের বাড়ির সর্দারানি রোজি ও বাহিরচর দৌলতদিয়া মজি ফকির পাড়া গ্রামের মৃত বাসেদের ছেলে মজি ফকির।

পরে তার চিৎকারে যৌনপল্লীতে কর্মরত এনজিও কর্মীদের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী মানবপাচার প্রতিরোধ দমন আইনে রোজি ও মজি ফকিরকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে এ মামলার তদন্ত কর্মকর্তা গোয়ালন্দ ঘাট থানার এসআই রাকিবুল ইসলাম উল্লেখিতদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১০ জন সাক্ষী আদালতে তাদের সাক্ষ্য প্রদান করেন।

এ বিষয়ে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর জাহিদ উদ্দিন মোল্লা বলেন, মামলার আসামি রোজি সর্দারানি ও মজি ফকির পরস্পরের যোগসাজশে পরিকল্পিতভাবে ভুক্তভোগীকে দৌলতদিয়া যৌনপল্লীতে পাচারপূর্বক মারধর করে পতিতাবৃত্তিতে বাধ্য করে। আজ এ মামলার রায় ঘোষণা করেন আদালত।

শেয়ার করুন