বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বুধবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

বাংলার চোখ নিউজ :

আজ বুধবার, ১১ নভেম্বর ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ চাঁদ বৃশ্চিক রাশিতে গোচর করবে। বেলা ৩টা পর্যন্ত থাকবে কার্তিক শুক্লা দ্বিতীয়া তিথি, তারপর শুরু হবে কার্তিক শুক্লা তৃতীয়া তিথি। এর পাশাপাশি আজ থাকবে অতিগণ্ড যোগ ও সুকর্ম যোগের প্রভাব।

ভাগ্য সম্পর্কে আগাম ধারণা পেতে আসুন এক নজরে জেনে নিই মেষ থেকে মীন, ১২ রাশির আজকের ভাগ্য।

১। মেষ: সামাজিক কাজে বা অনুদানের জন্য অর্থ ব্যয় হতে পারে। দাম্পত্যে মতভেদ মিটতে পারে। নির্ভরযোগ্য স্থানে কর্ম পরিবর্তনের সুযোগ পেতে পারেন। বাবার শরীর-স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হবে। অবিবাহিতদের বিয়ের কথা পাকা হতে পারে।

২। বৃষ: আজ পারিবারিক বিভেদ অনেকাংশে মিটতে পারে। গৃহে অতিথি সমাগম হতে পারে। শেয়ার ব্যবসায় অর্থ লাভ হতে পারে। কোনও হিতৈষী ব্যক্তির সাহায্যে ব্যবসায়িক লাভ বাড়তে পারে। ঠান্ডা লাগার সমস্যায় ভোগান্তি বাড়বে। নিকট আত্মীয় থেকে উপহার প্রাপ্তির ইঙ্গিত রয়েছে।

৩। মিথুন: আজ জ্ঞাতিশত্রুতা বাড়তে পারে। উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তির সুযোগ আসবে। শিল্পী ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মান বাড়বে। নতুন কোনও আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন। ভ্রমণে গিয়ে বিপদ হতে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে।

৪। কর্কট: আজ পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন কর্কট রাশির জাতকরা। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ প্রাপ্তির সম্ভাবনা থাকছে। যৌথ বা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সমস্যা মিটে যাবে। সপরিবারে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। নিকট আত্মীয়ের সঙ্গে সদ্ভাব বাড়বে।

৫। সিংহ: ট্রাভেলস-এর ব্যবসা লাভজনক হবে। হোঁচট খেয়ে আঘাত প্রাপ্তির ইঙ্গিত রয়েছে। কোনও নিকট আত্মীয়ের বিষয়ে দুঃসংবাদ পেতে পারেন সিংহ রাশির জাতকরা। ব্যবসায় সঠিক লগ্নিতে লাভবান হবেন। প্রেমের সম্পর্কে জড়াতে পারেন।

৬। কন্যা: আজ খরচের মাত্রা বাড়বে। কর্মক্ষেত্রে গুরুদায়িত্ব বাড়তে পারে। বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন শৌখিন দ্রব্য কেনার সুযোগ আসতে পারে। ব্যবসায় কোনও হঠকারী সিদ্ধান্ত নিলে আজ ঠকতে হতে পারে। সামাজিক কাজে অর্থ ব্যয় হতে পারে।

৭। তুলা: গুরুজনদের থেকে আর্থিক প্রাপ্তি হতে পারে। দাম্পত্য অশান্তি বাড়বে। সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়তে পারে। জনসেবামূলক কাজে আজ অর্থ ব্যয় হতে পারে। স্নায়ুর সমস্যায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। আগুন থেকে সাবধান থাকুন।

৮। বৃশ্চিক: আজ উপার্জন ঊর্ধ্বগামী থাকবে বৃশ্চিক রাশির জাতকদের। কর্মসূত্রে দূরবর্তী স্থানে যাত্রা হবে। প্রেমের সম্পর্কে জটিলতা বাড়তে পারে। ভালো বন্ধুর সহায়তা পেতে পারেন। সংক্রামক রোগের প্রবণতা বাড়তে পারে।

৯। ধনু: আজ নতুন কোনও উদ্যোগ শুরু করার সুযোগ আসতে পারে। ধনু রাশির জাতকদের কর্ম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আকস্মিক আইনি ঝামেলা বাড়তে পারে। দূরবর্তী স্থানে ভ্রমণ হতে পারে। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন সুযোগ আসতে পারে।

১০। মকর: আজ ব্যবসার কারণে ভ্রমণ ফলপ্রসু হবে। কোনও বহুজাতিক সংস্থায় কাজের প্রস্তাব পেতে পারেন। ব্যবসায় অংশীদারের সঙ্গে আইনি সমস্যা বাড়বে। প্রতিযোগিতামূলক পরিস্থিতি এড়িয়ে চলুন। তীর্থ ভ্রমণের যোগ রয়েছে। দাম্পত্য জীবনে অকারণে মতভেদ বাড়বে।

১১। কুম্ভ: আজ পরিকল্পনার অভাবে খরচ বাড়বে কুম্ভ রাশির জাতকদের। আইনি সমস্যার সমাধান হতে পারে। নতুন বাড়ি কেনার সুযোগ আসতে পারে। কিডনি বা প্রস্রাব সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। আপনার বক্তব্যের ভুল ব্যাখ্যা হতে পারে।

১২। মীন: আজ বকেয়া অর্থ বা ঋণ সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। শৌখিন দ্রব্যের ব্যবসায় লাভজনক হবে। সরকারি কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। শারীরিক স্বাস্থ্য ভালো থাকার ইঙ্গিত রয়েছে। ভাই-বোনের থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে।

শেয়ার করুন