দৈনিক বাংলার চোখ :
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগের দিন অনুশীলনে হাতে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। মঙ্গলবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ের সময় আঘাত পান বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার। পরে মাঠেই তার হাতে বরফ দেওয়া হয়। এরপর অনুশীলন ছেড়ে চলে যান মুশফিক।
তবে চোট কতটা গুরুতর, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মুশফিকের খেলা নিয়ে সংবাদ সম্মেলনে জানতে চাইলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘না, এখনো পর্যন্ত ঠিক আছে। এখনো পর্যন্ত ওরকম কোনো কিছু শুনি নাই যে পারবে না, পারবে।’
আগামীকাল বুধবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ।





