রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

বায়ুদূষণের তালিকায় ঢাকা আজ ৫ নম্বরে

বাংলার চোখ নিউজ :

শারদীয় দুর্গোৎসবের সরকারি ছুটি শেষ হলো আজ। ঢাকা আজ বায়ুদূষণ তালিকায় ৫ নম্বরে রয়েছে। সকাল ৯টা ৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে, বায়ুদূষণের শীর্ষে থাকা মালয়েশিয়ার কুচিং শহরের দূষণ স্কোর ২১০ এর অর্থ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। ঢাকার দূষণ স্কোর ১৬৬ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর

শেয়ার করুন