ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই শোক জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন এবং বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় তিনি শাহাদাত বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ শোকবার্তায় উল্লেখ করেন, হাদির অকাল ও মর্মান্তিক মৃত্যুতে দেশের একটি সাহসী কণ্ঠস্বর হারিয়েছে। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়দের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বিচার বিভাগের পক্ষ থেকেও মরহুমের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানানো হয়েছে।





