শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মেধাবী মহিমা মনি ভবিষ্যতে চাটার্ড আ্যকাউন্ট্যান্ট হতে চায়

মহিমা মণি গোপালদী গালর্স স্কুলের ১০মে শ্রেণির ছাত্রী। মাতা সুমি আক্তার একজন গৃহিনী একজন স্মার্ট নেত্রী, সমাজ সেবক ও দরদী জনবান্ধব। পিতা : মোজাম্মেল হক একজন চাকুরিজীবী। পৈত্রিক নিবাস টাঙ্গাইলের সখীপুরে। নানীর বাড়িতে বেড়ে উঠা মহিমা মনি নানীর আদর স্নেহের বড়ো হওয়া মেয়েটির পছন্দ মায়ের স্কুলেই লেখাপড়া চালিয়ে যাচ্ছে। ৮ম শ্রেণিতে প্রথম ভর্তি হয়েই রোলনং-২, নবম শ্রেণি ও দশম শ্রেণিতে ৩ গ্রুপেই ক্লাস রোল নং-১ নিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। সে এবার ২০২৭ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে ভাল রেজাল্ট প্রত্যাশা করেন। এইচএসসিতে তিনি ঢাকার নামি দামি স্কুলে ভর্তি হয়ে ভাল রেজাল্ট করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বপ্ন পূরণের মাধ্যমে ভবিষ্যতে চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে দেশের কল্যাণে কাজ করতে চান। তাছাড়া পাশাপাশি দেশিয় উদ্যোক্তা হিসেবে শিল্প কারখানা গড়ে তুলতে চান।

শেয়ার করুন