বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল দায়ের করবে প্রসিকিউশন।
সোমবার (১৫ ডিসেম্বর) প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানিয়েছেন, আজ আপিল বিভাগে এ আপিল করা হবে। এরপর বিস্তারিত ব্রিফিংয়ে জানানো হবে।
এর আগে, গত ২৭ নভেম্বর প্রসিকিউশন শেখ হাসিনার সাজা বাড়ানোর জন্য আপিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল।





