সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হাদিকে হামলার দুই দিন পর মামলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার দুই দিন পর পল্টন মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে আসামি হিসেবে একজনের নাম উল্লেখ করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান।

মামলাটি করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। এতে ফয়সাল করিমসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। হত্যাচেষ্টা ও অবৈধ অস্ত্র ব্যবহারের ধারাগুলো উল্লেখ করা হয়েছে। পল্টন থানার ইন্সপেক্টর ইয়াসিন মিয়া মামলাটি তদন্ত করবেন।

ওসমান হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে মূল সন্দেহভাজন এখনও ধরতে পারেনি পুলিশ।

শেয়ার করুন