সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার

অন্তবর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ বিষয়ে আদেশ দেবেন।

বুধবার (৩ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানিতে অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও একজন আইনজীবী অংশ নেন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, “ভ্রান্ত ধারণার ওপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে।”

এ মামলার শুনানিতে আইনজীবীরা বলেন, গণঅভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যে সরকার শপথ নেয়ার পর সুপ্রিম কোর্ট পুনঃগঠন করেছে, সেই আদালতে গিয়েই সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা স্ববিরোধী।

অন্যদিকে, রিটকারী আইনজীবীর যুক্তি ছিল, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় তৎকালীন প্রধান বিচারপতি ও আপিল বিভাগের অন্যান্য বিচারপতিরা ক্যান্টনমেন্টে অবস্থান করায় সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির রেফারেন্সে মতামত দেওয়ার সুযোগ পাননি। ফলে বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া অবৈধ হয়েছে।

গত বছরের ডিসেম্বরে সিনিয়র আইনজীবী মহসিন রশিদ রিট দায়ের করেছিলেন। তবে হাইকোর্ট তা খারিজ করে দেন।

শেয়ার করুন