জান্নাত ও জাহান্নাম মানুষের ধারণার চেয়েও নিকটবর্তী। মানুষের ছোট্ট একটি ভালো কাজ যেমন জান্নাত লাভের পথ খুলে দিতে পারে, তেমনি সামান্য কোনো পাপ তাকে জাহান্নামের শাস্তির মুখোমুখি করতে পারে। তাই প্রতিটি কথা ও কাজে সতর্ক থাকা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি।
এ বিষয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘জান্নাত তোমাদের কারও জুতার ফিতার চেয়েও বেশি কাছে এবং জাহান্নামও তেমনই।’ (সহিহ বুখারি)
এই হাদিসের মাধ্যমে রাসুলুল্লাহ (সা.) মানুষের ভালো ও মন্দ কাজের পরিণতি কতটা নিকটবর্তী, তা তুলে ধরেছেন। অনেক সময় মানুষ ছোট কোনো ভালো কাজকে তেমন গুরুত্ব দেয় না। অথচ আল্লাহর সন্তুষ্টির জন্য করা সেই কাজই তার জান্নাত লাভের কারণ হতে পারে। একইভাবে, তুচ্ছ মনে করে করা কোনো পাপও আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনতে পারে।
প্রথম শ্রেণির মানুষ হলেন আল্লাহর পথে জীবন উৎসর্গকারী শহিদরা। যারা দ্বীনের পথে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন।
দ্বিতীয় শ্রেণিতে রয়েছেন আত্মনির্ভরশীল ও হারাম থেকে বেঁচে থাকা ব্যক্তিরা। তারা অবৈধ উপার্জন থেকে দূরে থাকেন এবং অন্যের কাছে সাহায্য না চেয়ে নিজের পরিশ্রমে জীবিকা নির্বাহ করেন।
তৃতীয় শ্রেণিতে রয়েছেন বিশ্বস্ত ও ইবাদতগুজার কর্মচারী বা অধীন ব্যক্তিরা। তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করেন, নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেন এবং কাজে সততা ও বিশ্বস্ততার পরিচয় দেন।
এই বর্ণনা থেকে বোঝা যায়, জান্নাত লাভের জন্য শুধু বড় কোনো ইবাদত বা বিশেষ আমলের অপেক্ষায় থাকলে চলবে না। হালাল উপার্জন, দায়িত্বশীলতা, সততা, আত্মনির্ভরশীলতা এবং হারাম থেকে দূরে থাকার মতো দৈনন্দিন কাজের মধ্য দিয়েও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।





