বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

বিভিন্ন প্রয়োজনে জিনিসপত্র কেনাকাটার জন্য আমাদের প্রায় সবাইকেই মার্কেট বা দোকানে যেতে হয়। কিন্তু রাজধানীতে এলাকা ভাগ করে সপ্তাহের নির্দিষ্ট দিনে দোকানপাট ও শপিং সেন্টার বন্ধ থাকে। কবে কোন এলাকায় মার্কেট বন্ধ তা না জানলে অনেক সময় গিয়ে ভোগান্তিতে পড়তে হয়।

এ জন্য ঝামেলা এড়াতে আগে থেকেই জানা দরকার কোথায় কখন দোকানপাট বন্ধ থাকে। বুধবার রাজধানীর যেসব এলাকার দোকান ও শপিং সেন্টার বন্ধ থাকে তা এক নজরে দেখে নেওয়া যাক তাহলে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকে

বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।

যেসব মার্কেট বন্ধ থাকে

যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা

শেয়ার করুন