লতিফুল করিম, বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় র্যাব ১২ ও সেনাবাহিনী বিশেষ অভিযানে চানিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সন্ধা ছায়টার সময় বগুড়া জেলা শহরের চকসুত্রাপুর এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তাকৃতরা হলেন বগুড়ার সোনাতলার উপজেলার টুকু মিয়ার ছেলে মোঃ ওবাইদুল হক (২৫), বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি উত্তরপাড়া এলাকার শ্রী চন্ডি দাসের ছেলে শ্রী নয়ন দাস(৩৩), বগুড়া সদর উপজেলার নওদাপাড়া এলাকার ইকবাল হোসেনের ছেলে মোঃ আল ইহসান আবির (২৪) বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
র্যাব ১২ কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ, এটিসি স্কোয়াড্রন লীডার সিপিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া জেলা শহরের চকসূত্রাপুর বাসফোর সুইপার কলোনীতে একটি বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য মজুদ করা হয়েছে
এমন সংবাদে র্যাব-১২, অধিনায়ক দিকনির্দেশনায়, সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে ঘরের মধ্যে লুকিয়ে রাখা ৪৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট, ১৭৯ লিটার কেরু মদ, ১৭.২ লিটার দেশীয় মদসহ গ্রেফতার করতে সক্ষম হয় এবং মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি বার্মিজ চাকু, ০৩ টি চাপাতি, ০১ টি বাটন মোবাইল, ০১টি সিম ও নগদ ১লাখ ৪৩ হাজার ৪ শত২০ টাকা জব্দ করা হয়।
এসময় সেখান থেকে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতদের´ বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।





