কানাডাকে হাতছানি দিয়ে ডাকছে ইতিহাস। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শেষ আটে খেলার সম্ভাবনা তাদের সামনে। সে স্বপ্ন সত্যি হওয়ার পথে তাদের বাধা গেল বারের সেমিফাইনালিস্ট মরক্কো।
এই ম্যাচের লাইভ আপডেট পেতে চোখ রাখুন যুগান্তর অনলাইনে।
০৫ জুলাই ২০২৬, ০১:০৭ এএম
৩-০ গোলে জিতে কোয়ার্টারে মরক্কো
মরক্কো আবারও কোয়ার্টার ফাইনালে! কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে তারা সবার আগে পৌঁছে গেছে ২০২৬ বিশ্বকাপের শেষ আটে। সেখানে তারা অপেক্ষায় আছে ফ্রান্সের।
০৫ জুলাই ২০২৬, ০১:০৪ এএম
শেষ মুহূর্তে আবারও মরক্কোর গোল, এবার রাহিমি
যোগ করা সময় ছিল ৮ মিনিট, মরক্কোর জয় নিয়ে কোনো সন্দেহই ছিল না। শেষ মুহূর্তে আরও এক গোল করে তাই কানাডার কফিনে শেষ পেরেকটাই ঠুকে দিল মরক্কানরা।
প্রতি আক্রমণে উঠে এসে ব্রাহিম দিয়াজ শেষ মুহূর্তে পাস বাড়ান ফাঁকায় এগোতে থাকা রাহিমিকে। গোলরক্ষককে একা পেয়ে তিনি গোলটা করতে ভুল করেননি। ৩-০ গোলের জয় নিশ্চিত করল মরক্কো।
০৫ জুলাই ২০২৬, ০০:৪৮ এএম
৮২ মিনিটে মরক্কো ২, উনাহিরও ২
প্রতি আক্রমণে উঠে এসেছিল মরক্কো। বক্সে সংখ্যাগত আধিক্য দেখা যাচ্ছিল। বল ছিল ব্রাহিম দিয়াজের পায়ে। সেখান থেকে তার পাস গেল বক্সে উঠে আসা এজেদিন উনাহির পায়ে। তার দারুণ শট গিয়ে আছড়ে পড়ল কানাডার জালে। ম্যাচের দ্বিতীয় গোল পেলেন উনাহি, মরক্কো দ্বিতীয় গোলটা নিয়ে কোয়ার্টার ফাইনালের খুব কাছে চলে গিয়েছে।
০৫ জুলাই ২০২৬, ০০:১৭ এএম
৪৯ মিনিটে মরক্কোকে এগিয়ে দিলেন উনাহি
বক্সের একটু বাইরে ফ্রি কিক পেয়েছিল মরক্কো। ডান পাশ থেকে আশরাফ হাকিমি দারুণভাবে ফ্রি কিকটা পাঠান বক্সের ঠিক সামনে থাকা এজেদিন উনাহির কাছে। তার নিচু শট কানাডা রক্ষণ তো বটেই, নিজেদের ফরোয়ার্ড সুফিয়ান রাহিমির পায়ের ফাঁক দিয়ে গিয়ে জড়ায় জালে। এগিয়ে গেল মরক্কো!
০৫ জুলাই ২০২৬, ০০:০০ এএম
প্রথমার্ধে গোলের দেখা পেল না কেউই
কানাডা কিংবা মরক্কো, কোনো দলই প্রথমার্ধে গোলের দেখা পায়নি। তবে শুরুর ৪৫ মিনিটে এগিয়ে ছিল কানাডাই। গোলরক্ষক ইয়াশিন বুনো দারুণ সেভ না দিলে এগিয়ে থেকেই বিরতিতে যেতে পারত স্বাগতিকরা।
০৪ জুলাই ২০২৬, ২৩:৪৪ পিএম
চোট নিয়ে উঠে যেতে হলো সেই সাইবারিকে
এবারের আসরে গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করা খেলোয়াড় ছিলেন ২ জন, একজন লিওনেল মেসি অন্যজন ইসমাইল সাইবারি। মরক্কো আজ শেষ ষোলর ম্যাচের শুরুতেই হারাল সাইবারিকে। ২২ মিনিটে চোট নিয়ে উঠে যেতে হয়েছে তাকে। তার জায়গায় মাঠে নেমেছেন সুফিয়ান রাহিমি।




