শনিবার, ১৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কেপ ভার্দের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলবে আর্জেন্টিনা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা নিজেদের শেষ ৩২-এর ম্যাচটি খেলতে মাঠে নামবে একটু পর। সেই ম্যাচের একাদশ ঘোষণা হয়ে গেছে ইতোমধ্যেই।

আজ রাতে নিজের ত্রিশতম বিশ্বকাপ ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসি। এর মধ্য দিয়ে পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নিজের রেকর্ডকেই আরও এগিয়ে নেবেন তিনি।

আক্রমণভাগে মেসির সঙ্গী হচ্ছেন লাউতারো মার্তিনেজ। বেঞ্চে জায়গা হয়েছে হুলিয়ান আলভারেজের। এছাড়া একাদশে আছেন ক্রিশ্চিয়ান রোমেরো, চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন তিনি।

এদিকে কেপ ভার্দের মিডফিল্ডার তেলমো আরকানহো পায়ের চোটে ভুগছিলেন, তাই তাকে রাখা হয়েছে বেঞ্চে। নিষেধাজ্ঞা কাটিয়ে ডিফেন্ডার সিডনি লোপেজ কাব্রাল একাদশে ফিরেছেন আজ।

আর্জেন্টিনার একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ;
লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা;
রদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাক আলিস্তার, এনসো ফের্নান্দেজ;
লিওনেল মেসি (অধিনায়ক), থিয়াগো আলমাদা, লাউতারো মার্তিনেজ।

কেপ ভার্দের একাদশ:
ভোজিনিয়া;
দিনেই বোর্গেস, পিকো লোপেস, সিডনি লোপেজ কাব্রাল, স্টিভেন মরেইরা;
কেভিন পিনা;
জোভানে কাব্রাল, দেরয় দুয়ার্তে, লারোস দুয়ার্তে, রায়ান মেন্দেস (অধিনায়ক);
নুনো দা কস্তা।

শেয়ার করুন