শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরের সব আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী

নাটোরের সব আসনে ধানের শীষের প্রার্থী বিজয়ী

নাটোরের চারটি সংসদীয় আসনে স্থানীয়ভাবে প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন- নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালকুদার দুলু, নাটোর-৩ (সিংড়া) আসনে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আব্দুল আজিজ।

এর মধ্যে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল পেয়েছেন এক লাখ ২ হাজার ৪১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবুল কালাম আজাদ পেয়েছেন ৮৯ হাজার ৪১৯ ভোট। নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের ১৫৬ কেন্দ্রের মধ্যে ১৪২টির ফলাফলে বিএনপির অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালকুদার দুলু পেয়েছেন এক লাখ ৪২ হাজার ৩৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অধ্যাপক মো. ইউনুস আলী পেয়েছেন এক লাখ ২২ হাজার ৭৩৯ ভোট।

নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু পেয়েছেন এক লাখ ১৯ হাজার ৫৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী দাউদার মাহমুদ পেয়েছেন ৬৫ হাজার ৩০৯ ভোট। নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বিএনপির আব্দুল আজিজ পেয়েছেন এক লাখ ৭১ হাজার ৪৭১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল হাকিম পেয়েছেন এক লাখ ৩৫ হাজার ৭৭ ভোট।

রাত ১০টায় এ রিপোর্ট লেখার সময়ও জেলা রিটার্নিং অফিসার আসমা শাহীনের দপ্তরে পুরো ফলাফল না পৌঁছলেও স্থানীয়ভাবে এ ফলাফল নিশ্চিত হওয়া গেছে।

শেয়ার করুন