ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এ পর্যন্ত ফেনী-৩ আসনের ৭৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু।
৭৪টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মিন্টু পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফখরুদ্দিন মানিক পেয়েছেন ৮৪ হাজার ৮১২ ভোট।
এসব ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা মনিরা হক।
এ আসনে মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ১৯২ জন। মোট প্রার্থী ৯ জন। কেন্দ্র আছে ১৬১টি।





