রবিবার, ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বা প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি নজরে এসেছে। এমন সিদ্ধান্তের যৌক্তিক কারণ জানা না থাকা এবং এর প্রেক্ষিতে বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করার বিষয়টি বিবেচনা করে সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল টেলিভিশন চ্যানেলকে আইপিএল সম্পর্কিত সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচার বা প্রচার বন্ধ রাখার জন্য শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন