ভারতে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। মুস্তাফিজুর রহমান ইস্যুতে তাদের লিগ পর্বের চার ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি উঠেছে। এই পরিস্থিতির মাঝেও বাংলাদেশ তাদের বিশ্বকাপের জন্য ১৫ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে।
ঘোষিত প্রাথমিক দলে নেই জাকের আলি অনিক। সুযোগ হয়নি মাহিদুল ইসলাম অঙ্কনেরও। তবে দলে রয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। বিপিএলের প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়ে আলোচনায় ছিলেন নাজমুল হোসেন শান্ত। বল হাতে দুই ম্যাচে ভালো করেছেন রিপন মন্ডল এবং আলিস ইসলামও দুর্দান্ত করেছেন। ভালো করা ক্রিকেটারদের দিকেও নজর রাখছেন নির্বাচকরা। ঘোষিত প্রাথমিক দলে কোনো কারণ ছাড়া পরিবর্তন আনতে পারবে বিসিবি ৩১ জানুয়ারি পর্যন্ত। এরপর পরিবর্তনের জন্য আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে।
বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কলকাতায় পরের দুটি ম্যাচ ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে। শেষ ম্যাচে মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
প্রাথমিক স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হোসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।





