সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মেডেন ওভার দিয়ে সাকিবকে ছাড়িয়ে গেলেন মোহাম্মদ আমির

ছবি: সংগৃহীত

নতুন বলে এমন প্রভাব দেখালেন যে, প্রথম ওভারেই বোঝাই যায়নি মোহাম্মদ আমির কতটা ঝাঁপিয়ে খেলতে পারছেন। একের পর এক ডট বল খেলেন এবং পুরো মেডেন দিয়ে দিলেন ঢাকা ক্যাপিটালসের ওপেনার। ইনিংসের প্রথম ওভারেই সাকিব আল হাসানকে ছাপিয়ে গেলেন সিলেট টাইটান্সের পাকিস্তানি এই পেসার।

দীর্ঘ টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি আমিরের ২৮তম মেডেন ওভার। এই সংস্করণে তার চেয়ে বেশি মেডেন আছে শুধু ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারিনের, যাঁর মেডেন সংখ্যা ৩৩টি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবারের ম্যাচের আগপর্যন্ত ২৭ মেডেন নিয়ে যৌথভাবে দুই নম্বরে ছিলেন আমির ও সাকিব। ঢাকার প্রথম ওভারেই মেডেন করে সাকিবকে তিন নম্বরে ঠেলে এককভাবে দুই নম্বরে উঠে গেলেন আমির।

প্রায় ১৮ বছরের ক্যারিয়ারে ৩৪৪ ম্যাচে এটি মোহাম্মদ আমিরের ২৮তম মেডেন। পেসারদের মধ্যে তার মেডেনই সর্বাধিক। ৪৫৯ ইনিংসে সাকিবের মেডেন ২৭টি। তারপরে অবস্থান করছেন ভারতের ভুবনেশ্বর কুমার, যিনি ৩১৫ ইনিংসে ২৬টি মেডেন দিয়েছেন।

সবার ওপরে রয়েছেন সুনিল নারিন। তার ১৫ বছরের ক্যারিয়ারে ৫৬৭ ইনিংসে ৩৩টি মেডেন ওভার রয়েছে।

শেয়ার করুন