গতকাল মুস্তাফিজের নেতৃত্বে মাঠে নামে দুবাই ক্যাপিটালস এবং শারজাহ ওয়ারিওয়ার্সের বিপক্ষে তারা ৬৩ রানের বিশাল জয় নিশ্চিত করে। এই জয়ে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাঁহাতি পেসার মুস্তাফিজ।
মুস্তাফিজ ২ ওভারে মাত্র ১৩ রান খরচ করে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। শুরুতেই তিনি জনসন চার্লসকে আউট করে দলকে প্রথম বড় সুবিধা এনে দেন। পরবর্তীতে ১৬তম ওভারে রশিদকে ফেরিয়ে নিজের দ্বিতীয় উইকেট পান তিনি।
এই ম্যাচের সাফল্যের ফলে মুস্তাফিজের টুর্নামেন্টে মোট উইকেট সংখ্যা ৬ ম্যাচে ১১-এ পৌঁছেছে। সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে অবস্থান করছেন তিনি।
তালিকার শীর্ষে আছেন তার সতীর্থ আফগান স্পিনার ওয়াকার সালমানখিল, যার ১৫ উইকেট আছে, যদিও তিনি মুস্তাফিজের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছেন। দুইয়ে অবস্থান করছেন ১২ উইকেট নিয়ে ভারতীয় পেসার অজয় কুমার।





