বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের সূচনা হবে আগামী ২৬ ডিসেম্বর। এই আসরের জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবারের বিপিএলে মোট ১০ জন আম্পায়ার দায়িত্ব পালন করবেন, যার মধ্যে ৮ জন দেশি ও ২ জন বিদেশি। দেশি আম্পায়ারদের মধ্যে থাকবেন শরফউদ্দৌলা ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল এবং তানভীর আহমেদ। বিদেশি আম্পায়ার হিসেবে দায়িত্ব পাবেন আসিফ ইয়াকুব ও রুচিরা পল্লীগুরুরুগে।
ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ৪ জন। সাইমন টোফেল দায়িত্বে থাকবেন প্রধান রেফারি হিসেবে। অন্যরা হলেন আক্তার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল এবং সেলিম সাহেদ। তবে এহসানুল হক সেজান এই আসরে থাকছেন না, কারণ তিনি আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণ করবেন।





