বুধবার, ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তান ঘোষণা করলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দল

আগামী ১৫ জানুয়ারি শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে পাকিস্তান দল ঘোষণা করে দিয়েছে। এরই মধ্যে পাকিস্তান যুব এশিয়া কাপে অংশ নিচ্ছে এবং আজ তারা বাংলাদেশ দলের মুখোমুখি হবে।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পাকিস্তান জিম্বাবুয়েতে আফগানিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। এই সিরিজটি ২৫ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং দুই টুর্নামেন্টই ওয়ানডে ফরম্যাটে হবে।

ত্রিদেশীয় সিরিজে এবং বিশ্বকাপে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন ফারহান ইউসুফ। এশিয়া কাপে খেলা বর্তমান দল থেকে এক পরিবর্তন এনেছে পাকিস্তান। বাঁহাতি স্পিনার মোহাম্মদ হুজাইফার জায়গায় দলে নেওয়া হয়েছে ডানহাতি পেসার উমর জায়েবকে।

১৫ জনের স্কোয়াড: ফারহান ইউসুফ (অধিনায়ক), উসমান খান (সহঅধিনায়ক), আব্দুল সুবহান, আহমেদ হুসেইন, আলী হাসান বালোচ, আলী রাজা, দানিয়াল আলী খান, হামজা জাহুর (উইকেটকিপার), হুজাইফা আহসান, মমিন কামার, মোহাম্মদ সাইয়াম, মোহাম্মদ শায়ান (উইকেটকিপার), নিকাব শফিক, সামির মিনহাস এবং উমর জাইব।

নন-ট্রাভেলিং রিজার্ভ: আব্দুল কাদির, ফারহানউল্লাহ, হাসান খান, ইবতিসাম আজহার ও মোহাম্মদ হুজাইফা।

শেয়ার করুন