মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

তামিমের নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ দল ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক এবং জাওয়াদ আবরাকে সহ অধিনায়ক করে আসন্ন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে।

ইনজুরির কারণে পেসার আল ফাহাদ দল থেকে বাদ পড়েছেন। এছাড়া শেষ সিরিজে খেললেও দেবাশীষ সরকার এবার সুযোগ পাননি। তার স্থলাভিষিক্ত হয়েছেন অফ স্পিনার শেখ পারভেজ জীবন।

আগামী ১২ ডিসেম্বর শুরু হবে এবারের যুব এশিয়া কাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর। পুরো টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হবে আরব আমিরাতের মাঠে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ দল:
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ হোসেন জীবন, রিজওয়ান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হোসেন ফয়সাল, কালাম সিদ্দিকি অ্যালেন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম রাজিন ও মোহাম্মদ সবুজ।

স্ট্যান্ডবাই: রাফিউজ্জামান রাফি, সানজীদ মজুমদার, ফারজান আহমেদ আলিফ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম ও দেবাশীষ সরকার দেবা।

শেয়ার করুন