মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আইপিএল মিনি নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য মোস্তাফিজের, সাকিবও নিলামে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানসহ ১,৩৫৫ ক্রিকেটার অংশ নিচ্ছেন।

নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি, যা মোস্তাফিজসহ ৪৩ জন বিদেশি ক্রিকেটারের জন্য প্রযোজ্য। মোস্তাফিজ ছাড়াও আছেন ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, জেমি স্মিথ, মুজিব উর রহমান, নাভিন উল হক, শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, কুপার কনোলি, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, জস ইংলিস, গাস অ্যাটকিনসন, বেন ডাকেট, টম ব্যান্টন, টম কারেন, লিয়াম ডসন, ড্যানিয়েল লরেনস, লিয়াম লিভিংস্টোন, ড্যারিল মিচেল, রাচিন রাবিন্দ্রা, মাইকেল ব্রেসওয়েল, জেরাল্ড কোয়েটজি, লুঙ্গি এনগিডি, এনরিখ নরকিয়া, মাথিশা পাথিরানা, মহেশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারঙ্গা।

সাকিব আল হাসান ১ কোটি রুপিতে নিলামে থাকবেন। বিয়ের কারণে জশ ইংলিশ অংশ নিতে পারবেন কি না নিশ্চিত নয়। চমক হিসেবে গ্লেন ম্যাক্সওয়েলের নাম নেই।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে মায়াঙ্ক আগরওয়াল, কে.এস. ভারত, রবি বিষ্ণুই, ভেঙ্কটেশ আয়ার, রাহুল চাহার, আকাশ দীপ, দীপক হুদা, সরফরাজ খান, শিবম মাভি, নবদীপ সাইনি, চেতন সাকারিয়া, কুলদীপ সেন, পৃথ্বী শ, রাহুল ত্রিপাঠি, সন্দীপ ওয়ারিয়র ও উমেশ যাদব অংশ নিচ্ছেন। এর মধ্যে রবি বিষ্ণুই ও ভেঙ্কটেশ আয়ার সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি রেখেছেন।

ড্রাফট তালিকায় ১৪ দেশের খেলোয়াড় আছেন—আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং মালয়েশিয়া। ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার বিরানদীপ সিংও নিলামে রয়েছেন।

শেয়ার করুন