বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বড়লেখায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট লীগের উদ্বোধন

সাইফ আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখায় ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট লীগ ২০২৫-২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান রবিবার (৩০ নভেম্বর) রাত ৮টায় অনুষ্ঠিত হয়।
বড়লেখা ক্রিকেটার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহেদ আহমদের সঞ্চালনায় এবং এ.বি সিদ্দিক দুলালের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবং এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক
আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু।বিশেষ অতিথি ছিলেন বড়লেখা  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু,জুড়ি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ুম,সাধারণ সম্পাদক মতিউর রহমান চুন্নু,বড়লেখা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহীদ,বড়লেখা  প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, শিক্ষক লুৎফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রিয়া সংগঠক  নাহিদ বখত,জামিল আহমদ,আক্তার হোসেন প্রমূখ।
শেয়ার করুন