২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং ও সময়সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশ ‘সি’ গ্রুপে খেলবে। লিটন দাসের দল গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও নবাগত ইতালি।
বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ৭ ফেব্রুয়ারি, বিশ্বকাপের উদ্বোধনী দিনে। কলকাতায় বিকাল ৩টা ৩০ মিনিটে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।
পরের দুটি ম্যাচও কলকাতায় হবে। ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারি ম্যাচটি শুরু হবে সকাল ১১টা ৩০ মিনিটে। ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।
গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে মুম্বাইয়ে। নেপালের বিপক্ষে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, যা গ্রুপ পর্বে একমাত্র রাতের ম্যাচ।
গ্রুপ পর্ব থেকে চারটি গ্রুপের শীর্ষ দুই দল সুপার এইটে উঠবে। সুপার এইটে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। সুপার এইটের দুই গ্রুপের শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনালে, ৪ ও ৫ মার্চ। ফাইনাল ৮ মার্চ অনুষ্ঠিত হবে; পাকিস্তান ফাইনালে খেললে কলম্বোয়, না হলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল হবে।
বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচসমূহ:
| তারিখ | বিপক্ষ | ভেন্যু | সময় |
|---|---|---|---|
| ৭ ফেব্রুয়ারি | ওয়েস্ট ইন্ডিজ | কলকাতা | দুপুর ৩:৩০ মি. |
| ৯ ফেব্রুয়ারি | ইতালি | কলকাতা | সকাল ১১:৩০ মি. |
| ১৪ ফেব্রুয়ারি | ইংল্যান্ড | কলকাতা | দুপুর ৩:৩০ মি. |
| ১৭ ফেব্রুয়ারি | নেপাল | মুম্বাই | সন্ধ্যা ৭:৩০ মি. |





