বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সময় আজ শনিবার রাত ১০টায় ব্রাজিল মুখোমুখি হবে আফ্রিকার শক্তিশালী দল সেনেগালের। ম্যাচটি লন্ডনের ইমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
স্মরণীয়, ২০২৩ সালে লিসবনে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিল সেনেগালের কাছে ৪-২ গোলে হেরে গিয়েছিল। এবারও সেনেগালকে সহজ প্রতিপক্ষ বলা যাবে না। দলের অধিকাংশ খেলোয়াড় ইউরোপের ক্লাব লিগে অভিজ্ঞ। সাদিও মানে ও ক্লদিও কাউলিবালি যদিও বর্তমানে সৌদি লিগে খেলছেন, তাদের ইউরোপীয় অভিজ্ঞতা কম নয়। এছাড়া বায়ার্নের স্ট্রাইকার নিকোলাস জ্যাকশন এবং ইউরোপীয় লিগের পরীক্ষিত খেলোয়াড় ইসমাইল সার ও পাপে গুয়েরাও দলের শক্তি বাড়াচ্ছে।
ব্রাজিল কোচ ডন কার্লোর পরিকল্পনা অনুযায়ী, আজকের প্রীতি ম্যাচে গোলরক্ষক হিসেবে ম্যানচেস্টার সিটি ছেড়ে তুরস্কের ফেনারবাচেতে যোগ দেওয়া এদেরসন মোরালেসকে দেখা যেতে পারে। রক্ষণে মোনাকোর কায়ো হেনরিক লেফট ব্যাকে সুযোগ পেতে পারেন। কোচ রাইট ব্যাকে মিলিতাওকে পরীক্ষা করতে পারেন। সেন্ট্রাল ডিফেন্সে পিএসজির মার্কুইনোস এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মাঘালহায়েস শুরুতেই মাঠে থাকবেন বলে আশা করা হচ্ছে।
মিডফিল্ডে কাসেমিরো এখনও ব্রাজিলের প্রধান ভরসার নাম। তার সঙ্গে ব্রুনো গিমারেজ খেলতে পারেন। নেম্বার টেন বা প্লে মেকারের দায়িত্বে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনিয়াকে দেখা যেতে পারে। ফরোয়ার্ড লাইনে এস্তেভাও উইলিয়াম শুরুতে থাকবেন এবং আক্রমণের নেতৃত্বে দায়িত্ব নিতে পারেন ভিনিসিয়াস জুনিয়র।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
এদেরসন মোরালেস (ফেনারবাচে), মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনোস (পিএসজি), গ্যাব্রিয়েল মাঘালহায়েস (আর্সেনাল), কায়ো হেনরিক (মোনাকো), কাসেমিরো (ম্যানইউ), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), ম্যাথিউস কুনিয়া (ম্যানইউ), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), এস্তেভাও উইলিয়াম (চেলসি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।
সেনেগালের সম্ভাব্য একাদশ:
এডওয়ার্ড মেন্ডি (আল আহলি), অ্যালেক্সজান্ডার মেন্ডি (মন্টিপেলিয়ের), ক্লদিও কাউলিবালি (আল হিলাল), মুসা নিয়াখাতে (লিঁও), হাডজি ডিওফ (সাবাস), ইদ্রিসা গুয়ে (এভারটন), পাপে গুয়ে (ভিয়ারিয়াল), মাতার সার (টটেনহ্যাম), ইসমাইল সার (ক্রিস্টাল প্যালেস), নিকোলাস জ্যাকশন (বায়ার্ন মিউনিখ), ইলিম্যান নাদিয়ে (এভারটন)।





