হোসনে আরা হীরা, স্টাফ রিপোর্টার :
ইন্টার ইউনিভার্সিটি গোল্ড কাপ ২০২৫ – ঢাকা রেভেঞ্জার্স টুর্নামেন্টে আজ থেকে শুরু হয়েছে নকআউট পর্বের প্লে-অফ রাউন্ড। টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করতে আজ মোট তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ার কথা রয়েছে। প্রাক-প্লে-অফ ও গ্রুপ পর্বের ফলাফল: প্লে-অফের আগে টুর্নামেন্টে বেশ কয়েকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। গতদিনের ফলাফলে দেখা যায়: ইস্টার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ (EUB) ১-০ গোলের ব্যবধানে আদিউস টেক্সটাইল ইউনিভার্সিটি (ADUST)-কে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। এই খেলাটি ছিলো গেম ২৩, গ্রুপ C-এর ম্যাচ, যা বিকেল ৪:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছিলো।
অন্য দিকে, গেম ২৪, গ্রুপ B-তে এসএমইউসিটি (SMUCT) দলের ওয়াকওভারের কারণে সাউথইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (SUB) দল ০-৩ গোলে জয় লাভ করে ফাইনাল নিশ্চিত করে। আজকের প্লে-অফ সূচি (১৫ নভেম্বর ২০২৫): নকআউট পর্বে জায়গা করে নিয়েছে একাধিক শক্তিশালী দল। টুর্নামেন্টের সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে আজ খেলবে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ম্যাচ নম্বর সময় দল ১ দল, গেম ১, সকাল ১১:০০টা, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (NUB),ফিউচার ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল (FIU)। গেম ২ ,সকাল ১১:৫০টা, সাউথইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (SUB), বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ফাশন অ্যান্ড টেকনোলজি (BUFT), গেম ৩ দুপুর ১২:৪০টা, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (NUB), এসএমইউসিটি (SMUCT)।
গেম ১: নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (NUB) দলের ফাহমিম (১০) গুরুত্বপূর্ণ গোল করেন। অপরদিকে, ফিউচার ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল (FIU) দলের মাসিউম (১০) এবং তুহিন (০৬) গোল করেন। এই ম্যাচে FIU-এর মাসিউম (১০) এবং NUB-এর ফাহমিম (১০) এর পারফর্মেন্স নজর কেড়েছে। গেম ২: সাউথইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (SUB) দলের রাফি (১২) এবং রিফাত (১০) তাদের দলের পক্ষে অসাধারণ খেলেছেন।
প্লে-অফ পর্বের প্রতিটি ম্যাচই টুর্নামেন্টের ভাগ্য নির্ধারন করবে। এখন পর্যন্ত টুর্নামেন্টেটি চলমান রয়েছে।





