শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পাকিস্তান সফর ছাড়ার চেষ্টা: শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কড়া হুঁশিয়ারি

পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার পর নিরাপত্তাহীনতার কারণে শ্রীলঙ্কার কিছু ক্রিকেটার সফরের মাঝপথে দেশে ফেরার অনুরোধ করেছিলেন। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ঘোষণা করেছে, সফর নির্ধারিত সূচি অনুযায়ী অব্যাহত রাখতে হবে।

বুধবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও টিম ম্যানেজমেন্টকে পাকিস্তানে থেকে সিরিজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ড হুঁশিয়ারি দিয়েছে, যদি কেউ এই নির্দেশ অমান্য করে দেশে ফেরে, তাদের বিরুদ্ধে ‘আনুষ্ঠানিক পর্যালোচনা’ চালানো হবে।

বিবৃতিতে আরও বলা হয়, “আজ সকালে টিম ম্যানেজমেন্ট জানিয়েছে পাকিস্তানে সফররত কয়েকজন খেলোয়াড় নিরাপত্তার কারণে দেশে ফেরার অনুরোধ করেছেন। এই পরিস্থিতিতে এসএলসি তাৎক্ষণিকভাবে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রত্যেক সদস্যের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।”

শেয়ার করুন