সিক্স–এ–সাইড টুর্নামেন্ট হংকং সিক্সেসে প্লেট ফাইনালে বাংলাদেশ হেরে যায় হংকংয়ের কাছে ১ উইকেটে।
ম্যাচের শেষ ওভারে স্বাগতিক হংকংয়ের দরকার ছিল ১৭ রান, কিন্তু বাংলাদেশের অধিনায়ক আকবর আলি হজম করেছেন ৫ ছক্কা এবং ৩২ রান। একই ওভারে আইজাজ খান প্রথম দুই বলেই ছক্কা মেরেছিলেন। শেষ ৩ বলে স্বাগতিক দল প্রয়োজনীয় রান তুলতে সক্ষম হয়।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ফিফটির পর সব ব্যাটারকে বাধ্যতামূলকভাবে বিশ্রামে পাঠানো হয়। তবে শেষ ওভারে ব্যাটার না থাকলে সেই ব্যাটারকে আবার ডেকে আনা হয়। শেষ ওভারে আইজাজ ফিরে এসে দলের তখন ৩০ রান প্রয়োজন ছিল। আকবর আলির এক ওভারে ৫ ছক্কায় তিনি তোলেন ৩২ রান এবং শেষ বলেও ছক্কা মেরেন। এর ফলে বাংলাদেশকে হারতে হয় এবং হংকং প্লেট ফাইনাল জিতেছে।
বাংলাদেশ শুরুতে ব্যাট করে ৫ উইকেটে ১২০ রান সংগ্রহ করে। বাংলাদেশের হয়ে, আকবর আলি: ১৩ বলে ৫১ রান ,আবু হায়দার রনি , ৮ বলে ২৮ রান , জিসান আলম: ৭ বলে ২৭ রান।
জবাবে হংকংয়ের ইনিংসের মূল চালিকা শক্তি ছিলেন আইজাজ খান, যিনি ২১ বলে ৮৫ রান করে দলকে জয় উপহার দেন। এছাড়া নিজাকাত খান ১০ বলে ২৮ রান করেন। বাকি চার ব্যাটার মিলে যোগ করেন মাত্র ৫ রান। আইজাজের ৪০৪ স্ট্রাইক রেটে ৮৫ রানের ইনিংস শেষ পর্যন্ত বাংলাদেশকে হারিয়ে দেয়।





