শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনা স্কোয়াড থেকে নাম সরালেন

এইবারের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার একমাত্র ম্যাচ হবে ১৪ নভেম্বর, যেখানে প্রতিপক্ষ আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা। ওই ম্যাচের জন্য লিওনেল স্ক্যালোনি গত শুক্রবার ২৪ সদস্যের দল ঘোষণা করেছিলেন। এনজো ফার্নান্দেজ ছিলেন সেই দলে একজন।

কিন্তু চেলসির চোটসংক্রান্ত জটিলতার কারণে ফার্নান্দেজ নিজে জানিয়েছেন, তিনি অ্যাঙ্গোলার বিপক্ষে খেলতে পারবেন না। ক্লাবের মেডিকেল টিম তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছে। তিনি বলেন, “গত চার মাস ধরে হাঁটুতে সমস্যা হচ্ছে। হাড়ে ফোলাভাব আছে। বিগত দিনগুলোতে অবস্থা আরও খারাপ হয়েছে। তাই এই দুই সপ্তাহ বিশ্রাম সেরা সিদ্ধান্ত।

এনজো ফার্নান্দেজ সম্প্রচার মাধ্যমে জানিয়েছেন, যদিও চোট সংক্রান্ত সমস্যা থাকলেও গতকাল উলভসের বিপক্ষে ম্যাচে প্রায় শেষ পর্যন্ত খেলেছেন। তবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে এই বিরতি নিচ্ছেন।

মুন্ডো আলবিসেলেস্তের খবর অনুযায়ী, এনজো অ্যাঙ্গোলা সফরেও অংশ নেবেন না, যার ফলে আর্জেন্টিনা স্কোয়াড থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন। যদিও চেলসির মিডফিল্ডার এই সিদ্ধান্ত কোচ স্ক্যালোনির সঙ্গে আলোচনা করে নিয়েছেন কি না, তা জানা যায়নি।

এদিকে, আর্জেন্টিনার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায়। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা এই খেলায় অ্যাঙ্গোলা তাদের সমর্থকদের মেসিদের খেলা দেখার সুযোগ দিচ্ছে।

শেয়ার করুন