ওয়ানডে সিরিজ জয়ের উত্তেজনা ধরে রেখে বাংলাদেশ আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলছে। টস হেরে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপের নেতৃত্বে ব্যাটিংয়ে।
আজ একাদশে ৪ পরিবর্তন এনেছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস ফিরেছেন; তাকে জায়গা দিতে মোহাম্মদ সাইফউদ্দিনের সুযোগ হয়নি। বাকি তিন পরিবর্তন—পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক ও শরীফুল ইসলামের বদলে খেলছেন তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। এর আগে মিরপুরে তিন ম্যাচের সিরিজে ক্যারিবিয়ানদের ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানাজে, শাই হোপ (অধিনায়ক), রোস্টন চেস, শেরফান রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে, জেইডন সিলস।





