বাংলার চোখ নিউজ :
‘ন্যূনতম মজুরির সঙ্গে কি অভারটাইম যুক্ত করে হিসাব দেওয়ার সুযোগ আছে? না একদম নাই। কেবল মাত্র ৮ ঘণ্টা শ্রমের ন্যূনতম বেতনই ১২৫০০ টাকা, এর সঙ্গে অভার টাইম যুক্ত করে ১৫০০০ হয় নাকি ২০০০০ হয় সেটা আলোচনার অধিকার নাই।’
বুধবার (১৮ নভেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান এসব কথা লেখেন।
তিনি লেখেন, ‘কারণ সে তার অন্য নির্ধারিত ৮ ঘণ্টা শ্রম দিয়েই অতিরিক্ত এই খাটাখাটুনিটা করে অভারটাইম নিচ্ছে। ন্যূনতম মজুরি মানে ৮ ঘণ্টা শ্রমের ন্যূনতম মজুরি। মজুরি বোর্ড যেন মালিকদের দেখানো এই অভারটাইম নিয়ে মাথা গুলিয়ে না ফেলে।’
‘ইনশাআল্লাহ দ্রুতই শ্রমিকদের জন্য ভাল খবর আসবে। কষ্টের জীবনে কিছুটা স্বস্তি আসবে। কিন্তু ধৈর্য ধরা প্রয়োজন, মনে রাখতে হবে মজুরি বোর্ড গঠনের বিধি অনুযায়ী এটা ডিসেম্বরে হবার কথা। সেটা নভেম্বরেই হতে যাচ্ছে এটাই প্রাপ্তি।’





