সোমবার, ২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

‘বিএনপির বিজয় সুনিশ্চিত’

‘বিএনপির বিজয় সুনিশ্চিত’

নির্বাচন ঘিরে সব জল্পনা-কল্পনার অবসান হলো। রাজনৈতিক মহলের শঙ্কা দূর করে অবশেষে আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। তাতে গণতন্ত্র ফেরানোর অনিশ্চয়তাও দূর হতে চলেছে।

নির্বাচনের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন যুগান্তর লাইভে।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২০ পিএম

সরাইলে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ভোটগ্রহণ বন্ধ ১০ মিনিট

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপি জোট মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবিবের কর্মী-সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রের সামনে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, সকালে ভোটকেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় প্রিজাইডিং কর্মকর্তা প্রায় ১০ মিনিটের জন্য ভোটগ্রহণ বন্ধ রাখেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিবেশ স্বাভাবিক হলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে কেন্দ্রটিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১১ পিএম

‘বিএনপির বিজয় সুনিশ্চিত’

‘বিএনপির বিজয় সুনিশ্চিত’

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত, এমনই বলছেন বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, দীর্ঘদিন পর মানুষ ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ পেয়েছে। জনগণের এই ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৫ পিএম

ব্যালটে সিল মারার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভোটার

ব্যালটে সিল মারার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভোটার

মানিকগঞ্জ-১ আসনের মহাদেবপুরে ভোটকেন্দ্রে গিয়ে আর ফেরা হলো না বাবু মিয়ার (৭০)। প্রিয় প্রার্থীকে ভোট দেওয়ার শেষ ইচ্ছেটুকুও অপূর্ণই রয়ে গেল। ব্যালটে সিল মারার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫০ পিএম

হান্নান মাসউদের ছোট ভাইয়ের মৃত্যুর দাবিটি গুজব

হান্নান মাসউদের ছোট ভাইয়ের মৃত্যুর দাবিটি গুজব

আজ বৃহস্পতিবার ভোট প্রদানকালে আব্দুল হান্নান মাসউদ/ছবি-যুগান্তর

নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের ভাইয়ের নিহত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে বুধবার রাতে। তবে বিষয়টি গুজব বলে জানিয়েছে স্বাধীন ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

বিষয়টি নিশ্চিত করেছে হাতিয়া উপজেলা প্রশাসনও। তাদের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে জানায়, প্রিয় হাতিয়াবাসী, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসুদ সাহেবের ভাইয়ের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি সুস্থ আছেন।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৮ পিএম

১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ

১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ

সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ১২টা পর্যন্ত প্রায় সাড়ে ৪ ঘণ্টায় ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে সব মিলিয়ে ৩২.৮৮ শতাংশ। বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ দুপুরে সংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৪ পিএম

ভোট দিলেন ফজলুর রহমান

ভোট দিলেন ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী  সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন। আজ সকাল ৮টার দিকে কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনায় ডুইয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন এই আলোচিত রাজনীতিবিদ।

এ সময় তার স্ত্রী উম্মে কুলসুম রেখা ও ছেলে ব্যারিস্টার অভিক চৌধুরী সঙ্গে ছিলেন।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম

কেন্দ্র পরিদর্শনে গিয়ে তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী

কেন্দ্র পরিদর্শনে গিয়ে তোপের মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী

রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন নাসিরুদ্দীন পাটওয়ারী। কেন্দ্রে প্রবেশ করতেই হামলার শিকার হন বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম

চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ওয়ার্ড জামায়াতের আমীর আটক

চুয়াডাঙ্গায় ৭৯ হাজার টাকাসহ ওয়ার্ড জামায়াতের আমীর আটক

চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ডের রিজিয়া খাতুন প্রভাতী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৭৯ হাজার টাকা রাখার অভিযোগে জামায়াতের এক ওয়ার্ড আমীর শরীফ জিসানকে(৪৬) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

ভোট দিলেন ডা. মনীষা চক্রবর্তী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বরিশাল-৫ আসনে বাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সমর্থিত মই মার্কার সংসদ সদস্যপ্রার্থী ডা. মনীষা চক্রবর্তী। আজ সকাল ৯টায় বগুড়া রোড এস সি জি এম মাধ্যমিক বিদ্যালয়ে তিনি ভোট দিয়েছেন।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম

শেষ পর্যন্ত মাঠে থাকবো: শামীম পাটোয়ারী

শেষ পর্যন্ত মাঠে থাকবো: শামীম পাটোয়ারী

‎জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ভোটের পরিবেশ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক থাকলে শেষ পর্যন্ত লড়াই করতে চান তিনি এবং তার দল। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্ত ও সু-শৃঙ্খল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন এবং ভোট প্রদানের চিত্রও সন্তোষজনক। তবে নির্বাচন নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার চেষ্টা হলে দলের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

হান্নান মাসুউদের স্ত্রীর ওপর হামলার অভিযোগ

হান্নান মাসুউদের স্ত্রীর ওপর হামলার অভিযোগ

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ পিএম

ভোট দিয়েছেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ভোট প্রদান করেন তিনি।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৪ পিএম

শাহবাগে অস্ত্রসহ আটক ১

শাহবাগে অস্ত্রসহ আটক ১

শাহবাগ থানার অদূরে মেট্রোরেল স্টেশনের কাছে একজনকে আটক করেছে পুলিশ। তার কাছে ছিল একটি গুলিসহ আরও একটি অস্ত্র। বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত পুলিশ। যদিও সেই ব্যক্তিকে এখনও থানায় আনা হয়নি বলে জানিয়েছে যমুনা টেলিভিশন।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম

​২৫ বছর পর ভোট দিলেন ফখরুলকন্যা শামারুহ

​২৫ বছর পর ভোট দিলেন ফখরুলকন্যা শামারুহ

দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের অপেক্ষা। অবশেষে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে চোখেমুখে তৃপ্তির ঝিলিক শামারুহ মির্জার। শুধু শামারুহ নন, দীর্ঘ ১৭ বছর পর একটি অবাধ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুরো পরিবার।

​বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সপরিবারে ভোট দেন বিএনপি মহাসচিব। এদিন মির্জা ফখরুলের সঙ্গে ভোট দিয়েছেন তাঁর স্ত্রী রাহাত আরা বেগম, বড় মেয়ে  শামারুহ মির্জা ও ছোট মেয়ে মির্জা সাফারুহ।

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ এএম

খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু

খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু

খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে  এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে।

নিহত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। নগরের হাজী মহসিন রোড বাই লেনে তার বাড়ি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ৮টায় আলিয়া মাদ্রাস একাডেমিক ভবন কেন্দ্রের অদূরে সামনে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

খুলনা সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু অভিযোগ করে বলেন, ‘সকাল থেকেই কেন্দ্রে উত্তেজনা ছিল। আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ জামায়াতের প্রচারণায় ছিলেন। তাকে বাধা দিলে তিনি মহিবুজ্জামান কচিকে ধাক্কা দেন। এতে তিনি গাছের সঙ্গে ধাক্কা খান এবং মাথায় আঘাত পান। এতেই তার মৃত্যু হয়েছে।’

তবে জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের নারী কর্মীদের বিএনপির লোকজন বের করে দিচ্ছিল। আমি বাঁধা দিই। তখন তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন। পরে শুনি তিনি মারা গেছেন। কাউকে ধাক্কা বা মারধরের ঘটনা ঘটেনি। মাদ্রাসার সিসি ক্যামেরা আছে চেক করলে সব ধরা পড়বে।’

 ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সালাহউদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট দিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। সাথে সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমদ, পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদসহ পরিবারের বাকি সদস্যরাও ভোট প্রয়োগ করেন।

শেয়ার করুন