শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ নোটিশ

রেজা কিবরিয়া

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়াকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশটি বুধবার (৭ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও বিচারক সায়দুর রহমান স্বাক্ষরিত হয়ে রেজা কিবরিয়ার কাছে পাঠানো হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নোটিশে বলা হয়েছে, রেজা কিবরিয়া ২ জানুয়ারি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে কর্মী ও সমর্থকসহ উপস্থিত জনগণের কাছে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন। এ বিষয়ে অভিযোগ করা হয় লিখিতভাবে ৪ জানুয়ারি, যা করেছেন জিতু মিয়া সেন্টু।

সাথে আরও অভিযোগ রয়েছে, ৩ জানুয়ারি একই উপজেলার পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল তৈরি করে প্রচার চালানো হয়েছে। এ সংক্রান্ত লিখিত অভিযোগ ৪ জানুয়ারি কমিটির কাছে জমা দিয়েছেন মসফিকুজ্জামান চৌধুরী নোমান।

নোটিশে রেজা কিবরিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে, আচরণবিধি লঙ্ঘনের দায়ে আনিত অভিযোগগুলো অনুসন্ধানপূর্বক কেন নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে না তা লিখিতভাবে ব্যাখ্যা করতে। এ জন্য তারকে ১৪ জানুয়ারির মধ্যে কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে ব্যাখ্যা জমা দিতে হবে।

শেয়ার করুন