রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তিনি দলের সব পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।

পদত্যাগপত্রে খালেদ সাইফুল্লাহ লিখেছেন, “আমি জাতীয় নাগরিক পার্টির সব পদ থেকে পদত্যাগ করছি। পদত্যাগের অনুলিপি এনসিপির সদস্যসচিব, দফতর সেল ও সব কেন্দ্রীয় সদস্যদের কাছে পাঠানো হয়েছে।”

খালেদ সাইফুল্লাহ এনসিপির সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার স্বামী। এর আগে ২৭ ডিসেম্বর তিনি এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। উক্ত আসন থেকে তিনি এনসিপির মনোনীত প্রার্থীও ছিলেন।

সম্প্রতি এনসিপি জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় প্রায় ডজন খানেক নেতা দল থেকে পদত্যাগ করেছেন।

শেয়ার করুন