রবিবার, ১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা স্থগিত

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় তিন দিনের শোক ঘোষণা হওয়ায় জাতীয় পার্টি তাদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্ধারিত আলোচনা সভা স্থগিত করেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দলের একাংশের দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান একটি বার্তায় জানান, “জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের সিদ্ধান্তে আগামী ১ জানুয়ারি অনুষ্ঠিতব্য বার্ষিক আলোচনা সভা বাতিল করা হয়েছে।”

শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে জাতীয় পার্টির নেতারা বুধবার বিকেলে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে শোক বইতে সই করেন।

এ সময় উপস্থিত ছিলেন দলের একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, কো-চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ এবং প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা।

দলের পক্ষ থেকে বলা হয়, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির একজন সাহসী ও অদম্য নেতা ছিলেন। গণতন্ত্র, দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তার অবদান চিরস্মরণীয়। জাতি তাঁর ত্যাগ ও আত্মনিবেদন চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

শেয়ার করুন