রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজ হাতে মাকে শায়িত করলেন তারেক রহমান

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরের পাশে প্রথমে নামেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে তিনি মাতাকে চিরনিদ্রায় শায়িত করেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে শায়িত করার কাজ শুরু হয়। এসময় তারেক রহমানকে কবরে নামতে দেখা যায়। কিছুক্ষণ পর মাকে কবরে শায়িত করার পর তিনি কবর থেকে উঠে আসেন।

কবরে খালেদা জিয়াকে শায়িত করার পর প্রথমে মাটি দেন তারেক রহমান। এরপর তিন বাহিনীর প্রধান এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দও কবরে মাটি দেন।

পরিবারের নারী সদস্যরা—তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং তারেক রহমানের মেয়ে জাইমা রহমান—কিছুটা দূরে অবস্থান করেন। দোয়া শেষে একটি পাত্রে নেওয়া মাটিতে তারা স্পর্শ করেন এবং মায়ের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

শেয়ার করুন